BTV তে সম্প্রচারিত শিক্ষিকার যোগ অংক ভুল করাকে আপনি কিভাবে দেখেন ????

true..
বাংলাদেশে দীর্ঘ সময় ধরে সবধরণের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার কারণে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এর উদ্যোগে স্কুল এবং কলেজের অনেক শিক্ষা কার্যক্রম বিটিভি ( বাংলাদেশ টেলিভিশন ) -তে সরাসরি সম্প্রচারিত হচ্ছে ।


তো, সাম্প্রতিক ৩য় শ্রেণীর গণিত ক্লাস সম্প্রচার করা হয়, এবং এই ক্লাসের একটি ভিডিও ভাইরাল হয়- যেখানে দেখা যায় একজন শিক্ষিকা ৪১৬+২৫৯+৩৯ যোগ করে যোগফল ৬৮৪ দেখান !

কিন্তু উক্ত তিনটি সং্খ্যার যোগফল ৭১৪ হওয়ার কথা ! সেখানেই বাধে বিপত্তি ! ভিডিওটি ভালোভাবে লক্ষ করলে দেখা যায়, শিক্ষিকা ৫+১ এ যোগ করে ৩ বলেন, যেখানে ৫+১ যোগ করলে ৬ হওয়ার কথা !

এই সাধারণ একটি ভুলে পুরো যোগফল টি ভুল হয় এবং অধিকাংশ যায়গায় সমালোচনার পাশাপাশি অপমানজনক কথা বার্তাও বলা হচ্ছে !

এ বিষয়ে আমি বলতে চাই, আপাতদৃষ্টিতে ভুল শিক্ষিকার হলেও আসল ভুল কিন্তু ভিডিও এডিটর বা ভিডিও পাবলিশিং কতৃপক্ষের । কেননা, আপনি একজন ছাত্র হয়ে থাকলে লক্ষ্য করবেন আমরা যখন স্কুল কলেজে ক্লাস করেছি, আমরা দেখেছি অনেক শিক্ষক ই অনিচ্ছাকৃত ভুল করেন এবং ছাত্ররা ধরিয়ে দিলে তিনি সেটা আবার শুদ্ধভাবে লিখেন , এবং আমরাও বিষয়টাকে সাধারণভাবেই নেই ।

কিন্তু, ইন্টারনেট এর এই যুগে খুব সাধারণ এবং স্বাভাবিক ভুলটাকে নিয়ে মজা করা গেলেও শিক্ষিকাকে অপমানজনক বা হেয়ভাবে কথা বলা মোটেও ভালো কাজ নয় , কারণ আপনি নিজেও জানেন শিক্ষিকার অন্তত যোগ বিয়োগ করার ক্ষমতাটুকুও আছে ।ক্যামেরার সামনে থাকার কারণে অথবা যেকোন কারণেই তিনি ভুল করে ফেলেছেন ।

আমার প্রশ্ন হচ্ছে, ভুল এর জন্য যদি কাউকে দায়ী করা ই লাগে, তাহলে ভিডিও এডিটর অথবা সম্প্রচার কতৃপক্ষকে কেন দায়ী করা হলো না ?

কারণ ভিডিওটি সম্প্রচার উপযুক্ত কি-না তা একমাত্র যাছাই করার কাজ হলো চ্যানেল এর সাথে সম্পৃক্ত ব্যাক্তিদের ! কোনভাবেই শিক্ষিকার নয় !

সবশেষে বলতে চাই, কোন শিক্ষক বা শিক্ষিকাকে ছোট বা অপমান করে কখনোই কথা বলা উচিৎ নয়, কারণ এই যে আপনি আমার লেখাটি পড়লেন এর পিছনেও কোননা কোন শিক্ষকের অবদান কি নেই ?

Comments

Popular posts from this blog

What was Rabindranath 's view of the last Prophet of the Muslim ((with evidence))